অ্যাকসেসিবিলিটি লিংক

চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ শুরু

চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ শুরু
চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ শুরু

চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নিয়োগ শুরু হয়েছে মালয়েশিয়ায়। মঙ্গলবার (৯ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মঙ্গলবার ভোর ৫টা ২২ মিনিটে বাংলাদেশ থেকে ৫৩ জন কর্মী নিয়ে, এয়ার এশিয়ার একটি ফ্লাইট কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরন করে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার গোলাম সারোয়ার বিমানবন্দরে তাদের স্বাগত জানান।”

চার বছর পর মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়াতে, হাইকমিশনার গোলাম সারোয়ারে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বাংলাদেশে ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

“আগামী তিন বছরে, বাংলাদেশের ৫ লক্ষাধিক নতুন কর্মীর কর্মসংস্থান হবে মালয়েশিয়ায় এবং এর মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশের প্রেরিত মোট রেমিটেন্সন্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করবে;” আশা প্রকাশ করেন হাইকমিশনার গোলাম সারোয়ার।

বাংলাদেশের শ্রমিকদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাই কমিশনের শ্রম উইংয়ের মিনিস্টার নাজমুস সাদাত সেলিম এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার জিমাত জায়া নামক একটি খাদ্য প্রক্রিয়াকরন শিল্পে এই ৫৩ কর্মীকে নিয়োগ দেয়া হয়েছে। মালয়েশিয়ার সরকারের নতুন বেতন কাঠোমো অনুযায়ী তারা প্রতি মাসে অন্তত পক্ষে ১৫০০ মালয়েশিয়ান রিংগিত অর্থাৎ বাংলাদেশি প্রায় ৩৭ হাজার টাকা বেতন পাবেন।

XS
SM
MD
LG