অ্যাকসেসিবিলিটি লিংক

উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নেতা নিহত

উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের একটি বাজার এলাকায় শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কেনাকাটা করছে রোহিঙ্গা শরণার্থীরা। (ছবি মুনির উজ জামান / এএফপি)
উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের একটি বাজার এলাকায় শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কেনাকাটা করছে রোহিঙ্গা শরণার্থীরা। (ছবি মুনির উজ জামান / এএফপি)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ক্যাম্প ১৫ এর সি/৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উখিয়া ক্যাম্প ১৫ ব্লক সি/১ এর হেডমাঝি (নেতা) আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯ এর সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

বুধবার (১০ আগস্ট) সকালে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতিকারী রোহিঙ্গা ক্যাম্প ১৫ এর সি ৯ ব্লক থেকে আনুমানিক ১৫০ ফিট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জৈনক আসিয়া বেগমের সেড ( নাম্বার ১০১০) এর সামনে রোহিঙ্গা মাঝি সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে চিকিৎসক সেখানেই মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে ক্যাম্পে অভিযান চলছে। লাশ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

XS
SM
MD
LG