অ্যাকসেসিবিলিটি লিংক

ডেঙ্গু: একদিনে আরও ৯২ জন হাসপাতালে

ফাইল ছবি-বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগী
ফাইল ছবি-বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগী

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৯ দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৬৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৯৭ জন ঢাকায় এবং ৭২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৪০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৮৫৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৪৯ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে তিন হাজার ২৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই হাজার ৫৫৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪৬৭ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৫ জন প্রাণ হারান।

XS
SM
MD
LG