অ্যাকসেসিবিলিটি লিংক

খসড়া আইন অনুমোদন: ওষুধ সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ সাজা ১০ বছর কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

ওষুধ সংক্রান্ত অনিয়ম ও অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রেখে, ওষুধ আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। খসড়া আইনের আওতায় এ ধরনের অপরাধের শাস্তি হবে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ ১০ লাখ টাকা জরিমানা। বর্তমান আইনে, এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডসহ দুই লাখ টাকা জরিমানা বিধান রয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্ম-এ যোগ দেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা বাংলাদেশ সচিবালয় থেকে বৈঠকে যুক্ত ছিলেন।

মন্ত্রিসিভা বৈঠকের পর সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “খসড়া আইনের বিভিন্ন ধারায় সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা বা উভয়ই রাখা হয়েছে। খসড়া আইনে যেসব অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা রাখা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে; লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন বা আমদানি, নিবন্ধন ছাড়া ওষুধ উৎপাদন, আমদানি, রপ্তানি, বিপণন, মজুত, বিক্রয় বা প্রদর্শন, ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুত বা বাজারজাতকরণ এবং সরকারি ওষুধ চুরি ও বিক্রয়।”

XS
SM
MD
LG