অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিল্যান্ডে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ: তিনজন নিহত

সোমালিল্যান্ড অঞ্চল
সোমালিল্যান্ড অঞ্চল

নিরাপত্তা ও চিকিৎসা সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সোমালিল্যান্ড অঞ্চলে বিরোধী বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে তিনজন নিহত এবং প্রায় ৯০ জন আহত হয়েছে।

ওয়াদানি এবং ইউসিআইডি বিরোধী দলগুলির শত শত বিক্ষুব্ধ সমর্থক অন্তত তিনটি বড় শহর, হারগেইসা, এরিগাভো এবং বুরাও এর রাস্তায় নেমেছিল। তাঁরা রাস্তা অবরোধ করেছে, টায়ার জ্বালিয়েছে, এবং গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পাথর নিক্ষেপ করেছে।

নিরাপত্তা আধিকারিকরা বলেছেন যে বিক্ষোভকারীরা একটি সরকারী আদেশকে অমান্য করেছে। এই ধরনের বিরোধী বিক্ষোভের অনুমতি রয়েছে শুধুমাত্র বিরোধী দলের সদর দফতর এবং নির্দিষ্ট অনুমোদিত স্থানে।

সোমালিল্যান্ডের আসন্ন নির্বাচন তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার দাবিতে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিল এবং সাইনবোর্ড ধরেছিল।

একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, "সময়মতো নির্বাচন, নির্বাচন, নির্বাচন এবং বিলম্ব নয়"।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করায় এবং গোলাবারুদ ছোঁড়ার চেষ্টা করায় উত্তেজনা বেড়ে যায়।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই অঞ্চলের রাজধানী হারগেইসাতে সবচেয়ে তুমূল সংঘর্ষ হয়েছে, যেখানে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে এবং রাস্তায় টায়ার জ্বালিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হারগেইসাতে মিডিয়ার সাথে কথা বলার সময়, সোমালিল্যান্ডের পুলিশ অপারেশন কমান্ডার, ইব্রাহিম আবদি হাজি বলেছেন, সংঘর্ষে তিনজন বেসামরিক লোক মারা গেছে। হারগেইসায় দুজন এবং এরিগাভোতে একজন। তিনি বলেন, আহত হয়েছেন ৮৯ জন, যাদের মধ্যে ৬২ জন পুলিশ।

হাজি বলেন, নিরাপত্তা বাহিনী সংঘর্ষের সময় এবং সংঘর্ষের পরে প্রায় ১০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। এই মারাত্মক সহিংসতার পিছনে বিরোধী নেতাদের মদত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে কিছু বিক্ষোভকারী যারা পুলিশের ছত্রভঙ্গ করার আদেশ অমান্য করেছিল তারা ছুরি বহন করছিল।

হাজি বলেন, "আজ যা ঘটেছে তার জন্য বিরোধী দলগুলোর নেতাদের জবাবদিহি করতে হবে এবং আমরা সহিংসতায় জড়িত থাকার জন্য প্রায় শতাধিক লোককে গ্রেপ্তারও করেছি।"

XS
SM
MD
LG