অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবানের ‘সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকার নেই’

ওয়ান টিভি চ্যানেলের একজন আফগান উপস্থাপক মাশিদ বারজ ২০২২ সালের ২৫ মে কাবুলে একটি বোরখায় মুখ ঢেকে ক্যামেরায় উপস্থিত হয়েছেন। ফাইল ছবি।
ওয়ান টিভি চ্যানেলের একজন আফগান উপস্থাপক মাশিদ বারজ ২০২২ সালের ২৫ মে কাবুলে একটি বোরখায় মুখ ঢেকে ক্যামেরায় উপস্থিত হয়েছেন। ফাইল ছবি।

তালিবানের ক্ষমতা দখলের এক বছর পর আফগানিস্তানের গণমাধ্যম সেন্সরশিপ, সহিংসতা এবং অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে; সেখানে নারীদের কণ্ঠস্বর অনেকাংশেই স্তব্ধ করে দেয়া হয়েছে।

ক্ষমতা দখলের এক বছর পূর্তি ঘনিয়ে আসার সাথে সাথে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) সহ সাংবাদিক এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করা সংস্থাগুলো এক সময়ের প্রাণবন্ত গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করেছে।

প্যারিসভিত্তিক আরএসএফ-এর একজন মুখপাত্র পলিন এডেস-মেভেল ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, তালিবানের “গণমাধ্যমের স্বাধীনতার প্রতি কোনো অঙ্গীকার নেই।” “তারা সাংবাদিকদের বিরুদ্ধে কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে”

ৎআফগানিস্তানের প্রদেশগুলোতে সাংবাদিকদের জন্য বিধিনিষেধ আরও কঠোর।প্রতিবাদসভা বা নিরাপত্তার মতো কিছু বিষয়ের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এছাড়া গণমাধ্যমের নারীদের কাজ করা নিষিদ্ধ করা হয়েছে।

আফগান গণমাধ্যমের ওপর তালিবানের প্রভাব সংক্রান্ত আরএসএফ-এর একটি মূল্যায়নে ৫৪৩টি গণমাধ্যম আউটলেটের মধ্যে মাত্র ৩২৮টি এখনো সক্রিয় আছে বলে জানা গেছে। উপরন্তু গণমাধ্যমে কর্মরত ৭৬ শতাংশ নারীসহ ৭ হাজার ৯৮ জন সাংবাদিক তাদের চাকরি হারিয়েছেন।

তালিবান ক্ষমতা দখলের আগে বেশিরভাগ সংবাদ সংস্থাগুলো আন্তর্জাতিক নানান সংস্থার সহায়তা এবং সরকারি বা বেসরকারিভাবে পরিচালিত সংস্থাগুলোর বিজ্ঞাপনের আয়ের ওপর নির্ভর করতো।

সিপিজে প্রতিবেদনে বলা হয়েছে, আফগান অর্থনীতিতে বৈদেশিক অবদান হলো ৪৫ শতাংশ পর্যন্ত। কিন্তু তালিবান ক্ষমতা দখলের পরে “এটি হঠাৎ বন্ধ হয়ে যায়।”

সিপিজের একজন জ্যেষ্ঠ প্রোগ্রাম কনসালট্যান্ট স্টিভেন বাটলার বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে “আফগানিস্তানের অভ্যন্তরে গণমাধ্যমের অব্যাহত কার্যক্রমকে সমর্থন করার জন্য সৃজনশীল উপায় খুঁজে বের করতে হবে।”

ভয়েস অফ আমেরিকার আফগান বিভাগের জেবা খাদেম এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।

This item is part of
XS
SM
MD
LG