অ্যাকসেসিবিলিটি লিংক

দৈনিক মজুরি তিনশ’ টাকা করার দাবিতে ধর্মঘটে বাংলাদেশের চা শ্রমিকরা

দৈনিক মজুরি তিনশ’ টাকা করার দাবিতে ধর্মঘটে বাংলাদেশের চা শ্রমিকরা।
দৈনিক মজুরি তিনশ’ টাকা করার দাবিতে ধর্মঘটে বাংলাদেশের চা শ্রমিকরা।

দৈনিক মজুরি তিনশ’ টাকা করার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন বাংলাদেশের চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘট আহবান করেছে। মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানসহ বাংলাদেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা এই ধর্মঘট পালন করছেন।

শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিভিন্ন চা বাগানের শ্রমিকরা চা-পাতা উত্তোলন ও ফ্যাক্টরীরিতে কাজে যোগ না দিয়ে আঞ্চলিক মহাসড়ক ও ফ্যাক্টরি এলাকায় অবস্থান নেন। দুপুর ১২টার দিকে বিভিন্ন বাগান থেকে কয়েক হাজার শ্রমিক শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় সমবেত হন। তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে চা শ্রমিকরা বলেন, “রবিবার সাপ্তাহিক ছুটি ও সোমবার শোক দিবসের ছুটি। ঐ দু’দিনের মধ্যে ৩০০ টাকা দৈনিক মজুরির দাবি না মানলে, মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি শুরু হবে।”

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পংকজ পন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এবং বিভিন্ন ভ্যালী থেকে আসা চা শ্রমিক নেতারা।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চা-শ্রমিকরা দৈনিক ১২০ টাকা মজুরি দিয়ে অতিকষ্টে দিনযাপন করছেন। প্রতিটি পরিবারে খরচ বেড়েছে। মজুরি বৃদ্ধির বিষয়ে একাধিকবার বাগান মালিকদের সাথে বৈঠক করা হয়েছে। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও, গত ৩ বছর ধরে মজুরি বাড়ানো হচ্ছে না। এতে করে চা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই বাধ্য হয়ে তারা কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন।”

This item is part of
XS
SM
MD
LG