অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা মহানগরে অনেক এলাকায় তিন ঘণ্টা লোডশেডিং

ঢাকা মহানগরে অনেক এলাকায় তিন ঘণ্টা লোডশেডিং।
ঢাকা মহানগরে অনেক এলাকায় তিন ঘণ্টা লোডশেডিং।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (১৪ আগস্ট) এলাকাভিত্তিক লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। তালিকা অনুযায়ী রোববার ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন অধিকাংশ এলাকায় তিন ঘণ্টা করে লোডশেডিং করার কথা।

ডেসকো এলাকার মধ্যে রয়েছে উত্তরা, গুলশান, বারিধারা, বসুন্ধরা, বনানী, বাড্ডা, উত্তরা খান, দক্ষিণখান, আগারগাঁও, মিরপুর, কাফরুল, কল্যাণপুর, খিলক্ষেত, পল্লবী, রূপনগর ও টঙ্গী।

তবে, ডিপিডিসির আওতাধীন কিছু এলাকার গ্রাহকরা দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের মধ্যে থাকবেন। ডিপিডিসি জানায়, “পরিস্থিতির ওপর নির্ভর করে লোডশেডিং কমবেশি হতে পারে।”

সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কথা। এই তালিকার বাইরেও ডেসকোর আওতাধীন এলাকায় লোডশেডিং হতে পারে।

লোডশেডিং-এর সময়সূচী DPDC এবং Desco ওয়েবসাইটে পাওয়া যাবে।

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার গত ১৯ জুলাই থেকে, বাংলাদেশে দৈনিক এক ঘণ্টা এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করে।

This item is part of
XS
SM
MD
LG