অ্যাকসেসিবিলিটি লিংক

ওএমএস-এ চাল পাওয়া যাবে ১৫ টাকা কেজি দরে: খাদ্যমন্ত্রী

বাংলাদেশে ওএমএস-এ চাল পাওয়া যাবে ১৫ টাকা কেজি দরে: খাদ্যমন্ত্রী
বাংলাদেশে ওএমএস-এ চাল পাওয়া যাবে ১৫ টাকা কেজি দরে: খাদ্যমন্ত্রী

আগামী ১ সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি ও খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি শুরু হবে। একথা জানিয়েছেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ঐ দিন থেকে ৫০ লাখ পরিবারের চার কোটি মানুষকে লক্ষ্য করে ব্যাপকভাবে ওএমএস কার্যক্রম শুরু হবে।”

“এই কর্মসূচির ফলে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে;” আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। রবিবার (১৪ আগস্ট) নিজ কার্যলয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, “আমাদের দুই হাজার ১৩ জন ডিলার আছে। প্রত্যেক ডিলার প্রতিদিন দুই মেট্রিক টন করে চাল পাবে। ভোক্তারা মাসের হিসাবে ১৫ টাকা প্রতি কেজি দরে ৩০ কেজি চাল পাবেন।”

এই কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে বলে জানানো হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG