অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৬, হাসপাতালে চিকিৎসাধীন ৩৮৭ জন

বাংলাদেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৬, হাসপাতালে চিকিৎসাধীন ৩৮৭ জন।
বাংলাদেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৬, হাসপাতালে চিকিৎসাধীন ৩৮৭ জন।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৮৭ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩১৪ জন ঢাকার মধ্যে এবং ৭৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্টপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৭৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ১৪১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬১৮ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে তিন হাজার ৩৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই হাজার ৮২১ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৫৩৫ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬ জন প্রাণ হারিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG