অ্যাকসেসিবিলিটি লিংক

মোমেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

হাছান মাহমুদ।
হাছান মাহমুদ।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দলীয় সংসদ সদস্য হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন।” তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় কমিটির কেউ নন। তাই আওয়ামীলীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেয়া হয় নি।”

রবিবার(২১ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

‘পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলের কেউ নন। তাঁর বক্তব্য দলের কোনো বক্তব্য নয়’- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ড. হাছান বলেন, “আব্দুল মোমেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অবশ্যই, কিন্তু তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তো কেউ নন। তাই তার সাম্প্রতিক বক্তব্য (শেখ হাসিনার প্রতি ভারতীয় সমর্থন চাওয়া) দলীয় বক্তব্য নয়।”

তথ্যমন্ত্রী বলেন, “আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমরা মনে করি জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না। কেউ যদি কারও সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসে, সে দায় আমাদের নয়। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেয়া হয়নি।”

তথ্যমন্ত্রী বলেন, “আমি মনে করি আপনি যদি একটি দায়িত্বশীল অবস্থানে থাকেন, তবে আপনাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে।”

This item is part of
XS
SM
MD
LG