অ্যাকসেসিবিলিটি লিংক

সীতাকুণ্ডে উচ্ছেদ অভিযান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছিন্নমূল বাসিন্দাদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছিন্নমূল বাসিন্দারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছিন্নমূল বাসিন্দারা

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে বসবাসকারী হাজার হাজার ছিন্নমূল নারী পুরুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় দিকে যানজটের সৃষ্টি হয়।

সলিমপুর থেকে তাদের উচ্ছেদের চেষ্টা এবং গত ১৭ দিন যাবৎ বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন থাকার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ সীতাকুণ্ডের ফৌজদারহাট বাংলাবাজার এলাকায়, মহাসড়কে তারা অবরোধ কর্মসূচি শুরু করে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, “ছিন্নমূল বসতির বাসিন্দারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মহাসড়কে অবস্থান করার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদের শান্তভাবে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করছি।”

এর আগে ছিন্নমূল বসতির বাসিন্দার বায়োজিদ-ফৌজদারহাট সড়ক অবরোধ করলে, পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে।

উল্লেখ্য, চট্টগ্রাম শহর ও সীতাকুণ্ডের মধ্যবর্তী, পাহাড় ঘেরা জঙ্গলময় এলাকা সলিমপুর। এখানে সরকারি পাহাড় দখল করে যুগ যুগ ধরে বসবাস করে আসছে বহু ছিন্নমূল মানুষ। সম্প্রতি প্রশাসন এই লাকায় বসতি স্থাপনকারী ১৫ হাজার পরিবারকে জানায় যে, তাদের পুনর্বাসন করা হবে এবং এখানে সরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে।

সরকারের পরিকল্পনায় আছে, সলিমপুরের খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হস্তান্তর, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, ইকো পার্কসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ। এ লক্ষ্যে এই এলাকায় গত একমাস যাবত উচ্ছেদ অভিযান চলছে এবং পানি ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

XS
SM
MD
LG