অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের ‘অসাধারণ সাহসের’ প্রশংসা করলেন বাইডেন; যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তা

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৬ মাস পূর্ণ হওয়ায় এবং দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম ইউক্রেনীয় শহর লেভিভের লিচাকিভ কবরস্থানে ইউক্রেনের নিহত সেনাদের উদ্দেশ্যে একজন ইউক্রেনীয় অফিসার অভিবাদন জানাচ্ছেন। ২৪ আগস্ট, ২০২২।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৬ মাস পূর্ণ হওয়ায় এবং দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম ইউক্রেনীয় শহর লেভিভের লিচাকিভ কবরস্থানে ইউক্রেনের নিহত সেনাদের উদ্দেশ্যে একজন ইউক্রেনীয় অফিসার অভিবাদন জানাচ্ছেন। ২৪ আগস্ট, ২০২২।

মস্কোর ইউক্রেন আক্রমণে ছয় মাস পরে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন রুশ যোদ্ধাদের প্রতিহত করার জন্য ইউক্রেনের জনগণের “অসাধারণ সাহস এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের” প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় ৩শ কোটি ডলার সহায়তা দিয়ে কিয়েভের প্রতি দেশটির সমর্থন অব্যাহত রেখেছে।

১৯৯১ সালে সোভিয়েত শাসন থেকে ইউক্রেনের স্বাধীনতা প্রাপ্তির ৩১ বছর পূর্তি অর্থাৎ ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে, বাইডেন বলেছেন যে দিনটি “শুধুমাত্র অতীতের উদযাপন নয়, বরং একটি প্রশংসনীয় নিশ্চিতকরণ যে, ইউক্রেন গর্বের সাথে দাঁড়িয়ে আছে- এবং থাকবে- একটি স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে।”

গত দেড় বছরে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনে প্রায় ১ হাজার ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠানোর পরবর্তী পর্যায়ে এই নতুন সহায়তা পাঠানো হচ্ছে।

কিয়েভের স্বাধীনতা চত্বর থেকে এক ভিডিও বার্তায় দেয়া বক্তব্যে জেলেন্সকি বলেন, ইউক্রেনীয়রা “আমাদের ভবিতব্যের জন্য লড়াই করছে।” এবং “শেষ পর্যন্ত” তাদের ভূমির সুরক্ষা করে যাবে”।

তিনি ঘোষণা করেন যে, যুদ্ধের সমাপ্তি শান্তি দ্বারা চিহ্নিত হবে- একসময় এমনটি চাইলেও, ইউক্রেন এখন বিজয় চায়।

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রুশ বাহিনী তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু ডনবাসের দিকে সরিয়ে নিয়েছে।

রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সাল থেকে ডনবাসে ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াই করছে। একই বছর আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত নয় এমন একটি পদক্ষেপের মাধ্যমে রাশিয়া ক্রাইমিয়াকে অধিগ্রহণকরে নেয়।

ইউক্রেনের নেতারা এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং সরকারি স্থাপনাগুলোতে হামলার জন্য রাশিয়ার প্রচেষ্টা বৃদ্ধির বিষয়ে সতর্ক করায় কিয়েভে সর্বজনীন স্বাধীনতা দিবস উদযাপন নিষিদ্ধ করা হয়েছিল।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG