অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্র্যাটদের পক্ষে নির্বাচনী প্রচার অভিযানে বাইডেন

মেরিল্যান্ডের রকভিলে অবস্থিত রিচার্ড মন্টগমারি উচ্চ বিদ্যালয়ে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ২৫ আগস্ট ২০২২।
মেরিল্যান্ডের রকভিলে অবস্থিত রিচার্ড মন্টগমারি উচ্চ বিদ্যালয়ে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ২৫ আগস্ট ২০২২।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ডেমোক্র্যাটদের প্রতি “আক্ষরিক অর্থেই আরও একবার গণতন্ত্রকে বাঁচাতে ভোট দেওয়ার” আহ্বান জানান। একই সাথে তিনি রিপাবলিকানদের আদর্শকে “অর্ধ-ফ্যাসিবাদ” এর সাথে তুলনা করেন। মধ্যবর্তী নির্বাচনের ৭৫ দিন আগে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি সমাবেশ ও তহবিল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে, নির্বাচনের প্রচারণা আরম্ভের নেতৃত্ব দেওয়ার সময়ে বাইডেন এমন মন্তব্য করেন।

রকভিলের রিচার্ড মন্টগমারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হাজার হাজার মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময়ে বাইডেন বলেন, “এই বছর ব্যালটে আপনার পছন্দ করার অধিকারটি রয়েছে। আপনি চাকরি আরম্ভ করার পর থেকে যেই সোশ্যাল সিকিউরিটি প্রদান করে আসছেন, সেটি ব্যালটে রয়েছে। বন্দুক সহিংসতা থেকে আপনার সন্তানের নিরাপত্তা ব্যালটে রয়েছে, এবং এটি অতিরঞ্জিত কথা নয়, আমাদের পৃথিবীর টিকে থাকাটাই ব্যালটে রয়েছে।”

বাইডেন আরও বলেন, “আপনাকে ঠিক করতে হবে। আমরা কি এমন দেশ হব যা সামনের দিকে আগায় নাকি এমন দেশ যা পিছনের দিকে যায়?”

ওয়াশিংটনের নিশ্চিতভাবেই ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ শহরতলীর এলাকাগুলোতে এই আয়োজনগুলো করা হয়। হোয়াইট হাউজের সহকারীদের ভাষ্যমতে, আগ্রাসীভাবে বাইডেনের নীতি বিষয়ক জয়গুলো তুলে ধরা ও দলীয় প্রার্থীদের সমর্থনের কার্যক্রমে বাইডেনকে স্বাচ্ছন্দ্যে অন্তর্ভুক্ত করে নিয়ে আসার উদ্দেশ্যেই আয়োজনগুলো করা হয়। বাইডেন গত কয়েকমাসের অর্জনকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে চাইছেন। কংগ্রেস ও বাইডেনের হঠাৎ পুনরুজ্জীবিত হয়ে ওঠার মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের মনে আবার আশা ফিরে এসেছে।

বন্দুক নিয়ন্ত্রণ, অবকাঠামো ও অভ্যন্তরীণ প্রযুক্তি উৎপাদন বিষয়ে দ্বিপাক্ষিক কর্মকাণ্ড থেকে আরম্ভ করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও স্বাস্থ্যসেবা ব্যয় এর মত শুধুমাত্র ডেমোক্র্যাটদের প্রচেষ্টাগুলো পর্যন্ত, বাইডেন তার দলের সাফল্যগুলো তুলে ধরেন। দল ঐক্যবদ্ধভাবে এগুলো অর্জন করলেও ওয়াশিংটনে তাদের নিয়ন্ত্রণ নাজুক পর্যায়ে রয়েছে। একই সাথে বাইডেন রিপাবলিকানদের সাথেও তার দলের অবস্থার তুলনা করে চিত্রটি আরও পরিষ্কার করার চেষ্টা করেন। একসময় ধারণা করা হচ্ছিল যে, নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা বড়মাপের জয় অর্জন করতে পারবে।

This item is part of
XS
SM
MD
LG