বাংলাদেশে সকল প্রকার জ্বালানির মূল্য ৫১ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধির ২৩ দিন পর, প্রতি লিটারে দাম কমালো পাঁচ টাকা। মঙ্গলবার (৩০ আগস্ট) মধ্যরাত থেকে জ্বালানির নতুন নির্ধারিত মূল্য কার্যকর হবে।
এর আগে, জ্বালানি মূল্য কমানোর হবে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছিলেন, “এখন ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকা। দুই এক দিনের মধ্যে জ্বালানির মূল্য নতুন করে নির্ধারণ করবে সরকার।”
প্রতিমন্ত্রী নসরুল হামিদের এমন মন্তব্যের পর, এই ঘোষণা আসল।তবে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
উল্লেখ্য, গত ৬ আগস্ট বাংলাদেশ সরকার সকল প্রকার জ্বালানির মূল্য বৃদ্ধি করে। তখন, ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।