অ্যাকসেসিবিলিটি লিংক

আইএইএ তদন্ত শেষ না করা পর্যন্ত ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরে যাবে না বলে জানিয়েছে


ইরান প্রেসিডেন্সির অফিস থেকে প্রকাশিত এই ছবিতে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের তেহরানে একটি প্রেস কনফারেন্সের সময় কথা বলছেন। (এপির মাধ্যমে ইরানের প্রেসিডেন্সি অফিস) ২৯ আগস্ট, ২০২২।
ইরান প্রেসিডেন্সির অফিস থেকে প্রকাশিত এই ছবিতে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের তেহরানে একটি প্রেস কনফারেন্সের সময় কথা বলছেন। (এপির মাধ্যমে ইরানের প্রেসিডেন্সি অফিস) ২৯ আগস্ট, ২০২২।

ইরান এবং ছয় বিশ্বশক্তির আলোচকরা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির পুনরুজ্জীবনের বিষয়ে একমত হওয়ার কাছাকাছি বলে জানা গেছে, যা জেসিপিওএ বা জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। যে চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত রাখার বিনিময়ে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল।

তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন, এটিকে ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি বলে অভিহিত করেন। ২০২১ সালের এপ্রিল থেকে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় আলোচকরা ইরানের প্রতিপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি আলোচনার সভাপতিত্বকারী জেসিপিওএ পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। একটি চূড়ান্ত খসড়া পাঠ্য এই মাসের শুরুতে জমা দেওয়া হয়েছিল, যদিও মূল বিতর্কের বিষয়গুলো আগের মতোই আছে।

জেসিপিওএ এর পুনরুত্থান একটি মূল ইস্যুতে আবদ্ধ বলে মনে হচ্ছে: ইরানের অতীতের ব্যাখ্যাতীত পারমাণবিক কার্যকলাপ। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ), ২০০৪ সালের আগে ইরানের তিনটি অঘোষিত সাইটে ইউরেনিয়ামের চিহ্ন খুঁজে পেয়েছে এবং একটি "নিরাপত্তা" তদন্ত চলছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, নতুন কোনো চুক্তিতে রাজি হওয়ার আগে আইএইএ তদন্ত অবশ্যই বন্ধ করতে হবে।

রাইসি বলেন, "রক্ষামূলক সমস্যা সমাধান না করে, একটি চুক্তির কথা বলা অর্থহীন হবে।"

বিষয়টির সাথে পরিচিত তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স নিউজ এজেন্সি সোমবার রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্র এবং ইরান তদন্তের বিষয়ে একটি উপায় খুঁজে পেয়েছে "যা উভয়কেই আপাতত বিজয়ী দাবি করে তবে চূড়ান্ত ফলাফল বিলম্ব করে"।

আইএইএতে একজন প্রাক্তন ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার জেনকিন্স বলেন ইরান অতীতে তার পারমানবিক কর্মকান্ডের বিষয়ে একচা সীমারেখা টানার চেষ্টা করছে।

XS
SM
MD
LG