অ্যাকসেসিবিলিটি লিংক

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

বাংলাদেশের খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়, পার্বত্য চট্টগ্রামভিত্তিক রাজনৈতিক দলের এক নেতাকে প্রতিপক্ষ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত অং থোই মারমা আগুন (৫২) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গুইমারা ইউনিটের সদস্য।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমেদ জানান, “শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, অং থোই মারমা সাংগঠনিক কাজে যাওয়ার সময়, একদল সশস্ত্র লোক তাকে গুলি করে হত্যা করে।

ওসি রশিদ জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি এখনও তদন্তাধীন।”

XS
SM
MD
LG