অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৫০ জন

বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়, রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, “রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের ইকরচালী হাজীপাড়া এলাকার খারুভাজ ব্রিজের কাছে প্রবল বৃষ্টির সময়, বিপরীত দিক থেকে আসা জয়না পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন।”

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান “ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আরও চারজন মারা যান। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।”

XS
SM
MD
LG