অ্যাকসেসিবিলিটি লিংক

বেলারুশের নির্বাসিত বিরোধী নেত্রী সিখানুসকায়া জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেবেন

লিথুয়েনিয়ার ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বেলারুশের নির্বাসিত বিরোধী নেত্রী সিখানুসকায়া, বুধবার, ৭ জুলাই ২০২১। (এপি/মিনডাউগাস কুলবিস) (ফাইল ফটো)
লিথুয়েনিয়ার ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বেলারুশের নির্বাসিত বিরোধী নেত্রী সিখানুসকায়া, বুধবার, ৭ জুলাই ২০২১। (এপি/মিনডাউগাস কুলবিস) (ফাইল ফটো)

২০২০ সালের আগস্টে বেলারুশের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথমবার বেলারুশের নির্বাসিত বিরোধীদলীয় নেত্রী সিখানুসকায়া জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) বৈঠকে সশরীরে যোগদানের পরিকল্পনা করছেন বলে তার ঘনিষ্ঠ কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

ঐ সূত্রগুলো বলে যে, সিখানুসকায়া ও তার প্রতিনিধিদল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর শাসনাধীন কর্তৃপক্ষের চলমান রাজনৈতিক নিপীড়ন বিষয়ে কথা বলবেন এবং অবিলম্বে সকল রাজনৈতিক বন্দির মুক্তির আহ্বান জানাবেন।

তারা বলেন যে সাধারণ পরিষদের কর্মসূচিতে সিখানুসকায়ার অংশগ্রহণের সময় ইউক্রেনে রাশিয়ার আক্রমণে লুকাশেঙ্কোর মদদের বিষয়েও আলোচনা করা হবে। সাধারণ পরিষদের বৈঠকটি ১৮-২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বেলারুশের বিরোধীদলীয় এই নেতা দুই বছর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অনানুষ্ঠানিক বৈঠকেও ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে বক্তব্য দিয়েছিলেন।

৯ আগস্ট ২০২০ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের দুইদিন পর সিখানুসকায়া বেলারুশ ছেড়ে পালিয়ে যান। এর আগে পুলিশ তাকে কয়েকঘন্টার জন্য আটক করে রেখেছিল। বিরোধীরা ভোটে কারসাজির অভিযোগ করলেও লুকাশেঙ্কোকে ঐ নির্বাচনে জয়ী ঘোষণা করা হয়।

নিরাপত্তা কর্মকর্তারা গণতন্ত্রপন্থী প্রতিবাদগুলোতে চড়াও হয় এবং বিরোধীদলীয় নেতা ও সাংবাদিকদের গ্রেফতার করে। বর্তমানে বেলারুশে ১,২০০ জনেরও বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে।

লুকাশেঙ্কোর শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও ভিসা সংক্রান্ত বিধিনিষেধ জারি করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এর কারণ হিসেবে তাদের “অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ ও মানবাধিকার লঙ্ঘনকে” চিহ্নিত করেছেন। পাল্টা জবাবে, বেলারুশ কর্তৃপক্ষও অনুরোধ করে যাতে যুক্তরাষ্ট্র মিনস্ক-এ অবস্থিত নিজেদের দূতাবাসে কর্মী সংখ্যা হ্রাস করে এবং বেলারুশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে ভিসা দিতে তারা অস্বীকৃতি জানায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২৮ জুলাই ২০২১ তারিখে সিখানুসকায়ার সাথে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বেলারুশের মানুষের গণতন্ত্র সন্ধান এবং সার্বজনীন মানবাধিকারের পক্ষে সমর্থন প্রকাশ করেন।

এ বছরের এপ্রিলে সিখানুসকায়া পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং সহকারি পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সাথে সাক্ষাৎ করেন। ব্লিংকেন বলেন যে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে “সহযোগিতার” জন্য লুকাশেঙ্কোর শাসকগোষ্ঠীকে জবাবদিহিতার সম্মুখীন করা উচিৎ।

This item is part of
XS
SM
MD
LG