অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট

মঙ্গলবার, বসনিয়ার সারাজেভোতে দেশটির প্রেসিডেন্সির সদস্যদের সাথে আনুষ্ঠানিক আলোচনার পর, এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান। ৬ সেপ্টেম্বর, ২০২২।
মঙ্গলবার, বসনিয়ার সারাজেভোতে দেশটির প্রেসিডেন্সির সদস্যদের সাথে আনুষ্ঠানিক আলোচনার পর, এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান। ৬ সেপ্টেম্বর, ২০২২।

তুরস্কের প্রতি গ্রীসের সম্ভাব্য হুমকির প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান মঙ্গলবার তাঁর সতর্কতা দ্বিগুণ করে বলেছেন, তুরস্কের বাহিনী "হঠাৎ কোনো এক রাতে" চলে আসতে পারে তার মানে হচ্ছে তার প্রতিবেশীর উপর তুরস্কের আক্রমণকে নিছক উড়িয়ে দেওয়া যায় না।

নেটো মিত্রের বিরুদ্ধে তুরস্কের সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, এরদোয়ান এভাবেই তাঁর অভিব্যক্তিটি আবারও পুনর্ব্যক্ত করেন।

বসনিয়ার রাজধানী সারায়েভোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি যা বলছি, তা স্বপ্ন নয়। "যেমনটা আমি বলেছিলাম যে, আমরা হঠাৎ করে যে কোনো এক রাতে আসতে পারি [এর মানে] সময় হলে, সত্যিই হঠাৎ যে কোনও আক্রমণ শুরু হয়ে যেতে পারে।"

তুরস্ক এবং গ্রীসের মধ্যে এজিয়ান সাগরের আঞ্চলিক দাবি এবং সেখানকার আকাশসীমা নিয়ে মতবিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে গত কয়েক দশকের পুরনো বিরোধ রয়েছে। এ নিয়ে গত অর্ধশতাব্দীতে অন্তত তিনবার যুদ্ধের প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছিল দেশ দুটি।

আঙ্কারা বলেছে, গ্রীস তুরস্কের এজিয়ান উপকূলরেখার কাছাকাছি দ্বীপগুলোকে সামরিকীকরণ করে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে। তারা পূর্ব ভূমধ্যসাগরে নেটোর মহড়া চলাকালীন গ্রীক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তুরস্কের যুদ্ধবিমান আটকানোর অভিযোগও করেছে।

তবে এথেন্স তুরস্কের বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছে।

বসনিয়ার প্রেসিডেন্টের তিনজন প্রতিনিধির পাশাপাশি বসে এরদোয়ান আরও বলেন, "আমাদের বিরুদ্ধে অবৈধ হুমকি দেয়া হচ্ছে এবং যদি এই অবৈধ হুমকিগুলি চলতে থাকে, তবে তাদের মনে রাখা উচিত, আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে।"

“যখন সময় হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের বিমানগলিকে তাদের রাডারে সংযুক্ত করে রাখা মোটেও ভাল কোনও লক্ষণ নয়। গ্রীসের নেয়া এমন পদক্ষেপও ভালো লক্ষণ নয়।”

এরদোয়ান এর আগে, সিরিয়া ও ইরাকে কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে বলেছিলেন, তুর্কি বাহিনী "আচমকা কোনও এক রাতে" আসতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সামরিক অভিযান পরিচালনা করেছে তুরস্ক।

This item is part of
XS
SM
MD
LG