অ্যাকসেসিবিলিটি লিংক

চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে অবরোধ-বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

শাহবাগে অবরোধ-বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
শাহবাগে অবরোধ-বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে, বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে অবরোধকারীদের ওপর পুলিশের লাঠিচার্জে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বাংলাদেশে সরকারি চাকরির বর্তমান বয়সসীমা ৩০ বছর।চাকরির বয়স ৩৫-এ উন্নীত করা এবং আরও কিছু দাবিতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে সমবেত হয়ে আন্দোলনকারীরা। তারা সেখানে ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’ পরিচয়ে অবস্থান শুরু করলে পুলিশ তাদের চলে যেতে বলে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেজওয়ানা বিন্দু বলেন, “চাকরিপ্রার্থীরা নড়াচড়া না করায় পুলিশ তাদের ধাওয়া করে এবং তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।”

আরেক বিক্ষোভকারী, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আজিম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছিলাম। বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী আহত হন।”

তিনি আরও বলেন, “পুলিশ তানজির নামে আমাদের একজনকে কোনো অভিযোগ ছাড়াই আটক করেছে।”

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, “ব্যস্ত মোড়ে যানজটের সৃষ্টি হওয়ায় আমরা তাদের রাস্তা ছেড়ে যেতে বলেছি। আমরা একজনকে আটক করেছি।”

কর্মসূচির অন্যতম আহ্বায়ক তানভীর বলেন, “তানজিরকে ছাড়া আমরা এ জায়গা ছাড়ছি না।” এখন তানজিরের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

XS
SM
MD
LG