অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়াকে ড্রোন বিক্রি করায় ইরানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইউক্রেনের ইরপিন শহর সফরকালে একটি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের কাছে দাঁড়ানো অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ৮ সেপ্টেম্বর ২০২২।
ইউক্রেনের ইরপিন শহর সফরকালে একটি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের কাছে দাঁড়ানো অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ৮ সেপ্টেম্বর ২০২২।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট বৃহস্পতিবার ইরানের চারটি কোম্পানীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। তারা বলছে যে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ব্যবহারের জন্য, ঐ কোম্পানীগুলো গত মাসে রাশিয়ায় ড্রোন পাঠানোর সঙ্গে সম্পৃক্ত ছিল।

তেহরান ভিত্তিক সাফিরান এয়ারপোর্ট সার্ভিসেস, পারাভার পারস কোম্পানী, ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ এয়ারক্রাফট ইঞ্জিনস, এবং বাহারেস্তান কিশ কোম্পানী-কে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিষয়ক সহকারি সচিব, ব্রায়ান নেলসন বলেন, “ইউক্রেনের বিরুদ্ধে বিনা প্ররোচনায় নিজেদের যুদ্ধ অব্যাহত রাখতে রাশিয়া ক্রমবর্ধমানভাবে বেপরোয়া সিদ্ধান্ত নিচ্ছে, বিশেষ করে আমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞা ও রফতানি নিয়ন্ত্রণের সম্মুখীন হয়ে তারা এমন করছে। রাশিয়া ও ইরান, উভয়ের বিরুদ্ধে আমাদের নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে বাস্তবায়নে এবং ইরান ও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনে যারা সমর্থন জোগাচ্ছে তাদের জবাবদিহিতার সম্মুখীন করানোর বিষয়ে যুক্তরাষ্ট্র দৃঢ়প্রতিজ্ঞ।”

সাফিরান ইরান ও রাশিয়ার মধ্যে চলাচলকারী রুশ সামরিক ফ্লাইটগুলো সমন্বয় করে। এর মধ্যে ঐ ফ্লাইটগুলোও রয়েছে, যেগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন যে, সেগুলো ইরানের মানববিহীন আকাশযান (ইউএভি), কর্মী, ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি গত মাসে কয়েকদিন ধরে ইরান থেকে রাশিয়ায় পাঠানো হয়েছিল।

পারাভার পারস কোম্পানীটি, ইরানের শক্তিশালী রেভোল্যুশনারী গার্ড কোর নিয়ন্ত্রিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কোম্পানীটি ইরানের শাহেদ-১৭১ ইউএভি বিষয়ক গবেষণা, উন্নয়ন, ও উৎপাদনের সাথে জড়িত ।

ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচারিং অফ এয়ারক্রাফট ইঞ্জিনস ইরানের শাহেদ-১৭১ ইউএভি’র গবেষণা, ‍উন্নয়ন, ও উৎপাদনের সাথে জড়িত ইরানের একটি কোম্পানী। বাহারেস্তান কিশ কোম্পানীটি ইরানের প্রতিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প তত্ত্বাবধান করে, যার মধ্যে ইউএভি উৎপাদনও অন্তর্ভুক্ত।


XS
SM
MD
LG