অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবানের প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ জন নিহত

একটি আমেরিকান ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার আফগানিস্তানের রাজধানী কাবুলের উপর দিয়ে উড়তে দেখা যাচ্ছে। ১৫ আগস্ট, ২০২১। (ফাইল  ছবি)।
একটি আমেরিকান ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার আফগানিস্তানের রাজধানী কাবুলের উপর দিয়ে উড়তে দেখা যাচ্ছে। ১৫ আগস্ট, ২০২১। (ফাইল ছবি)।

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালিবানের প্রশিক্ষণ অনুশীলনের সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছে বলে, ঐ গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রক শনিবার জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেছেন, "একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার, প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করা হয়েছিল। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে উড্ডয়নকালে প্রযুক্তিগত সমস্যার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।" এছাড়া, দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

মাত্র এক বছর আগে দেশটির ক্ষমতা দখলের পর, তালিবান আমেরিকার তৈরি কিছু বিমানের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে সেগুলোর মধ্যে ঠিক কতগুলো চালু আছে, তা এখনও স্পষ্ট নয়। আফগানিস্থান থেকে চলে যাওয়ার সময় আমেরিকান বাহিনী ইচ্ছাকৃতভাবে কিছু সামরিক হেলিকপ্টারের হার্ডওয়্যার অকার্যকর করে দেয়। আফগান বাহিনী কিছু আমেরিকান হেলিকপ্টার মধ্য এশিয়ার দেশগুলোতে নিয়ে গেছে।

This item is part of
XS
SM
MD
LG