অ্যাকসেসিবিলিটি লিংক

যুবসমাজকে প্রযুক্তি-জ্ঞান অর্জন করে যোগ্য নাগরিক হতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শেখ হাসিনা। রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২।
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শেখ হাসিনা। রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, “যেকোনো জাতির জন্য যুবসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই দেশের তরুণরা শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে যোগ্য নাগরিক হবে।”

রবিবার (১১ সেপ্টেম্বর) ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়াল প্লাটফরমে যোগ দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “সরকার দেশের তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে পদক্ষেপ নিয়েছে, এর বেশিরভাগ হবে প্রযুক্তিনির্ভর। ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হবে যুবসমাজ। যুবসমাজ জাতির মূল্যবান সম্পদ।”

শেখ হাসিনা বলেন, “বিশ্বের অনেক দেশ তাদের জনসংখ্যায় প্রয়োজনীয় যুবক না থাকায় ভুগছে।”

This item is part of
XS
SM
MD
LG