অ্যাকসেসিবিলিটি লিংক

মানববন্ধন করতে ঢাকায় আসার পথে চট্টগ্রামের সলিমপুরের ৬৩ বাসিন্দাকে আটক করেছে পুলিশ

মানববন্ধন করতে ঢাকায় আসার পথে চট্টগ্রামের সলিমপুরের ৬৩ বাসিন্দাকে আটক করেছে পুলিশ।
মানববন্ধন করতে ঢাকায় আসার পথে চট্টগ্রামের সলিমপুরের ৬৩ বাসিন্দাকে আটক করেছে পুলিশ।

উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধনে অংশ নিতে ঢাকায় আসার পথে, বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ৬৩ বাসিন্দাকে আটক করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা সদরে বাস থামিয়ে তাদের আটক করে পুলিশ ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে জঙ্গল সলিমপুরের ৬৩ জনকে আটক করা হয়েছে। আটকদের সীতাকুণ্ড থানায় রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধীদের আদালতে পাঠানো হবে। নিরপরাধ কেউ থাকলে তাদের ছেড়ে দেয়া হবে।”

সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, সাম্প্রতিক সময়ে উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করার উদ্দেশ্যে তারা ঢাকা যাচ্ছিলেন।”

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৬শ লোককে বিরুদ্ধে ৭/৮টি মামলা করে পুলিশ।

This item is part of
XS
SM
MD
LG