অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডলারের অভিন্ন দাম: রেমিট্যান্সে ১০৮, রপ্তানি আয়ে ৯৯ টাকা

বাংলাদেশে ডলারের অভিন্ন দাম: রেমিট্যান্সে ১০৮, রপ্তানি আয়ে ৯৯ টাকা।
বাংলাদেশে ডলারের অভিন্ন দাম: রেমিট্যান্সে ১০৮, রপ্তানি আয়ে ৯৯ টাকা।

বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পর, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা), ডলার ক্রয়-বিক্রয়ের জন্য অভিন্ন দাম ঘোষণা করেছে।

ইনওয়ার্ড রেমিট্যান্সের জন্য ডলারের বিনিময় হার সোমবার (১২ সেপ্টেম্বর, ২০২২) থেকে সর্বোচ্চ ১০৮ টাকা হবে। আর, রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে ব্যবসায়ীরা পাবেন সর্বোচ্চ ৯৯ টাকা। আর, আমদানি এলসি খোলার ক্ষেত্রে রেমিট্যান্স ও রপ্তানির বিনিময় হারের গড় নির্ধারণ করে বিনিময় হার নির্ধারণ করা হবে।

বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো.আফজাল করিম রবিবার (১১ সেপ্টেম্বর) এবিবি নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকের পর ডলারের অভিন্ন দাম ঘোষণা করেন। ২০-২৫ দিনের ব্যবধানে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বাজার আবার অস্থির হয়ে উঠেছে।

রবিবার খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৪ থেকে ১১৪ দশমিক ৫ টাকায়। আর, ব্যাংকগুলো এলসির জন্য ডলার বিক্রি করেছে ১০১ থেকে ১০৬ টাকায়। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক ৯৫ টাকায় ডলার বিক্রি করেছে।

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তারা জানান, রাজধানী ঢাকার মতিঝিল, দিলকুশা ও গুলশান এলাকায় প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৪ টাকায়। আমদানি পর্যায়ে প্রতি ডলার ১০১ থেকে ১০৬ টাকা নিচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। আর নগদ ডলার বিক্রি হচ্ছে ১০৬ থেকে ১০৮ টাকায়।

এর আগে চলতি বছরের ১০ ও ১১ আগস্ট খোলা বাজারে ডলারের দর ১২০ টাকা পর্যন্ত উঠেছিল।

মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি একেএম ইসমাইল হক বলেন, “দাম খুব একটা বাড়েনি। আমরা ডলার কিনছি ১০৬ টাকায় এবং বিক্রি করছি ১০৭ দশমিক ৫ টাকায়।”

আগের সিদ্ধান্ত অনুযায়ী ডলারের দাম নির্ধারণ করার কথা ব্যাংকগুলো। রেমিট্যান্স, রপ্তানি আয় ও আমদানি বিল নিষ্পত্তিসহ, প্রতিটি লেনদেন-এ ডলারের দাম আলাদা হবে। কিন্তু ব্যাংকগুলো বিভিন্ন সেগমেন্টে একই দামে ডলার ক্রয়-বিক্রয় করবে। আর প্রতি ডলারে ট্রেডিং-এ সর্বোচ্চ লাভ হবে ১ টাকা।

This item is part of
XS
SM
MD
LG