অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্তে উত্তেজনা এড়াতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চায় বাংলাদেশ: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে, দুই সীমান্ত বাহিনীর মধ্যে বিদ্যমান ব্যবস্থা ব্যবহার করে ‘সংলাপ ও আলোচনার’ মাধ্যমে সীমান্তে উত্তেজনা এড়াতে চায় বাংলাদেশ। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা বলেন।
তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমারের সীমান্ত বাহিনী, বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে আলোচনা করবেন যাতে কোনো উস্কানি হলে দ্রুত সমস্যা সমাধান করা যায়।

পররাষ্ট্র সচিব বলেন, “মূলত, এটি মিয়ানমারের অভ্যন্তরে দেশটির বিদ্রোহীদের বিরুদ্ধে একটি পদক্ষেপ। হয়তো অনিচ্ছাকৃতভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তারা বিষয়টি স্বীকার করেছে। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গোলাগুলির ঘটনা ঘটলেও, বিজিবি সতর্ক রয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশের ভেতর থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এ কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত উঠতে পারে। আমাদের নজরদারি রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

মাসুদ বিন মোমেন বলেন, “সীমান্তে যাতে কোনো উত্তেজনা সৃষ্টি না হয়, সেজন্য চেষ্টা চলছে। আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। বিজিবি কাউকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেবে না।”

এর আগে, বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে মর্টার শেল ছোড়া, সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের বিমান থেকে গুলি চালানো এবং আকাশপথ লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ জানিয়েছে।

XS
SM
MD
LG