অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা, পরীক্ষার্থী ২০ লাখের বেশি

পরীক্ষার হলে শিক্ষার্থীরা
পরীক্ষার হলে শিক্ষার্থীরা

বাংলাদেশে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। যানযট এড়াতে এবারের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হয়েছে।

রাজধানী ঢাকার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রের সামনে বিপুল সংখ্যক অপেক্ষমান অভিভাবকদের দেখা গেছে।

এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দুই লাখ ২১ হাজার ৩৮৬ জন।

এর আগে, শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়ে ছিলেন যে, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৫৩ হাজার ৬৬২ পরীক্ষায় অংশ নেবে। সারাদেশে এসএসসি পরীক্ষার জন্য তিন হাজার ৭৯০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের কারণে এই পরীক্ষা চারমাস পিছিয়ে দেওয়া হয়েছিল। সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে থাকে।

পরীক্ষার কারণে, বাংলাদেশের সকল কোচিং সেন্টার ২ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বছর এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় হচ্ছে। পরীক্ষার এমসিকিউ অংশের সময় ২০ মিনিট এবং লিখিত অংশের সময় এক ঘন্টা ৪০ মিনিট। সময়সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা ১৮ অক্টোবর শেষ হবে।

XS
SM
MD
LG