অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ

নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় ইইউ দূতাবাস আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক টুইট বার্তা প্রকাশ করেছে। টুইটে ইইউ জানায়, “ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক চর্চার সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত।”

টুইটে আরও বলা হয়, “ইইউ বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধি এবং পরবর্তী সংসদ নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।”

XS
SM
MD
LG