অ্যাকসেসিবিলিটি লিংক

গুলিস্তানে আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি

গুলিস্তানে ফের উচ্ছেদ
গুলিস্তানে ফের উচ্ছেদ

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান 'রেড জোন' এ আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে, তৃতীয় দিনের মতো, গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে আহাদ পুলিশ বক্স পর্যন্ত সড়ক ও ফুটপাতে উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত এই অভিযান চলে।

বৃহস্পতিবারের অভিযানে দুই শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা ১৪টি অস্থায়ী দোকানের বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, “যানবাহনগুলো যেন মেয়র হানিফ ফ্লাইওভার এবং এই এলাকায় সহজে চলাচল করতে পারে এবং জনসাধারণের চলাফেরা যেন নির্বিঘ্ন রাখা যায়, সেজন্য গুলিস্তান রেড জোনে এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।”

XS
SM
MD
LG