অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বকাপের আগে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ

ফাইল ছবি-সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দল তাদের জাতীয় সঙ্গীত বাজার সময় দাঁড়িয়ে আছে। ৩০ আগস্ট ২০২২। (এপি ছবি/আঞ্জুম নাভিদ)
ফাইল ছবি-সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দল তাদের জাতীয় সঙ্গীত বাজার সময় দাঁড়িয়ে আছে। ৩০ আগস্ট ২০২২। (এপি ছবি/আঞ্জুম নাভিদ)

নিউজিল্যান্ড সফর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলতি মাসে অনুশীলন ক্যাম্প চলাকালে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে। ২৫ এবং ২৭ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দু’দলের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি দলের কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের তত্ত্বাবধানে জাতীয় দলের খেলোয়াড়রা ঢাকায় তিন দিনের অনুশীলন ক্যাম্প করেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুশীলন ক্যাম্প পুরোপুরি কাজে আসেনি।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, “টিম ম্যানেজমেন্ট একটি ভালো অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা করছিল। সেই অনুযায়ী আমরা কাজ করছি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচে, ভালো অনুশীলনের সুযোগ মিলবে।”

বাংলাদেশ দল ২৮ সেপ্টেম্বর স্বদেশে ফিরবে এবং দুই-তিন দিনের বিরতির পর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। এই ম্যাচে টাইগার-টিম পাকিস্তানের মুখোমুখি হবে। সিরিজে অপর দল স্বাগতিক নিউজিল্যান্ড। এই সিরিজের পর বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ।

বিশ্বকাপের সুপার-১২ রাউন্ডে গ্রুপ দুইয়ে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাদের সঙ্গে থাকবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের দুটি দল।

বাংলাদেশ দল ২৪ অক্টোবর প্রথম মাঠে নামবে। তাদের অন্যান্য ম্যাচ ২৭, ৩০ অক্টোবর এবং ২ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সুপার-১২ রাউন্ডের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১০ নভেম্বর।

বাংলাদেশ ইতোমধ্যে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

XS
SM
MD
LG