অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুরে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দগ্ধ ২

গাজীপুরে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দগ্ধ ২।
গাজীপুরে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দগ্ধ ২।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে , শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দুজন দগ্ধ হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন জানান, “শুক্রবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান চলছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সামনে বেলুন বিক্রেতা আগুন দিয়ে বেলুন ওড়ানোর চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।”

আহতদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের সহকারী কমিশনার নয়ন।

This item is part of
XS
SM
MD
LG