অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় দুইজনের প্রাণহানি, শনাক্ত ৩৮১ জন

বাংলাদেশে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় দুইজনের প্রাণহানি, শনাক্ত ৩৮১ জন। (ফাইল ছবি)
বাংলাদেশে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় দুইজনের প্রাণহানি, শনাক্ত ৩৮১ জন। (ফাইল ছবি)

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এই দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪৪ জনে পৌঁছেছে। এসময়ে আরও ৩৮১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৩০২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৭৯ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৪৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এক হাজার ১০৩ জন ঢাকার মধ্যে এবং ৩৯০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দশ হাজার ৭৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় আট হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪২ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৯ হাজার ২৪০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে সাত হাজার ৪১৩ জন ঢাকার এবং বাকি এক হাজার ৮২৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

This item is part of
XS
SM
MD
LG