অ্যাকসেসিবিলিটি লিংক

প্রয়োজনে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। (ফাইল ছবি)
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। (ফাইল ছবি)

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “মিয়ায়নমারের বিষয়টি কূটনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে সরকার। তবে, প্রয়োজন হলে সীমান্তে মর্টারশেলিং-এর বিষয়ে জাতিসংঘে অভিযোগ জানানো হবে।”

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় আহছানিয়া মিশনের এক অনুষ্ঠানে, সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারকে বার বার সতর্ক করছেন। তবুও তারা প্রতিশ্রুতি রক্ষা করছে না।”

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাদের মধ্যেই রাখতে হবে। কিন্তু তাদের বাহিনী বার বার বাংলাদেশিদের আহত করছে।” তিনি আরও বলেন, “মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আর, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে; যাতে কোনও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে।”

উল্লেখ্য, শুক্রবার রাতে বান্দরবানের তমব্রু’র আন্তর্জাতিক জিরো পয়েন্টে রোহিঙ্গা ক্যাম্পের কাছে মিয়ানমার বাহিনী একটি মর্টারশেল নিক্ষেপ করলে, মোহাম্মদ ইকবাল(১৭) নামে এক কিশোর নিহত হন। এসময় আহত হন আরও পাঁচজন।ক্ষতিগ্রস্তরা সকলে জিরো পয়েন্টে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

This item is part of
XS
SM
MD
LG