অ্যাকসেসিবিলিটি লিংক

রাণীকে শ্রদ্ধা জানাতে ঠান্ডা সত্ত্বেও অপেক্ষমান হাজার হাজার মানুষ

সোমবার লন্ডনে রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে রাণীকে দেখার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জনসাধারণ । ১৭ সেপ্টেম্বর, ২০২২।
সোমবার লন্ডনে রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে রাণীকে দেখার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জনসাধারণ । ১৭ সেপ্টেম্বর, ২০২২।

রাণী দ্বিতীয় এলিজাবেথের কফিন দেখার জন্য হাজার হাজার মানুষ, কয়েক মাসের মধ্যে লন্ডনের শীতলতম রাতে দাঁড়িয়ে কাটিয়েছে। কর্তৃপক্ষ শনিবার সতর্ক করেছে যে, এখানে আসা শোকার্ত মানুষেদের ১৬ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

জনগণের ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে, রাজা তৃতীয় চার্লস এবং প্রিন্স উইলিয়াম এলিজাবেথের কফিনের পাশে অপেক্ষমান মানুষদের ধন্যবাদ জানাতে সেখানে এক অঘোষিত পরিদর্শনে যান। রাজ পরিবারের এই দুই জ্যেষ্ঠ সদস্য জনগণের সাথে করমর্দন করেন এবং ল্যাম্বেথ ব্রিজের কাছে মাইলখানেক লম্বা সারিতে অপেক্ষমান শোকাহতদের ধন্যবাদ জানান।

৮ সেপ্টেম্বর রাজা হওয়ার পর থেকে চার্লস তার প্রজাদের সাথে যতটা সম্ভব সাক্ষাতের প্রয়াসে বেশ কয়েকটি তাৎক্ষণিক পরিদর্শনে বের হন।

দাদীর মৃত্যুর পরে এখন সিংহাসনের উত্তরাধিকারী হলেন উইলিয়াম। তিনি কফিনের মাথার কাছে এবং হ্যারি পায়ের কাছে দাঁড়াবেন। উভয় রাজকুমার সামরিক পোষাক পরিহিত অবস্থায় থাকবেন। তারা দুজনেই সামরিক বাহিনীতে কাজ করেছেন।

শুক্রবার রাণীকে এক নজর দেখার জন্য অপেক্ষার কাল ২৪ ঘণ্টায় গিয়ে পৌঁছে। শোকার্তীদের মধ্যে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক ডেভিড বেকহাম। তিনি রাণীকে শ্রদ্ধা জানানোর জন্য প্রায় ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। তিনি সাদা শার্ট ও কালো টাই পরিহিত ছিলেন। ওয়েস্টমিন্সটার হল থেকে বেরিয়ে যাওয়ার আগে কফিনের কাছে সামান্য ঝুঁকে শেষবারের মতো রাণীকে সম্মান জানান।

সোমবার সকাল পর্যন্ত দর্শণার্থীদের জন্য রাণীকে রাখা হবে। ব্রিটেনের দীর্ঘতম রাজত্বকারী রাণীর কফিনটি সোমবার রাষ্ট্রীয় অন্ত্যোষ্টিক্রিয়ার জন্য নিকটবর্তী ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে। এর মধ্য দিয়ে ১০ দিনের জাতীয় শোকের সমাপ্তি ঘটবে। ৯৬ বছর বয়সী এলিজাবেথ সিংহাসনে আরোহণের ৭০ বছর পর ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে তার বালমোরাল এস্টেটে মারা যান।

XS
SM
MD
LG