অ্যাকসেসিবিলিটি লিংক

মির্জা ফখরুলের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২।
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার গুলশানে, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বৈঠক সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, “বাংলাদেশ ও জাপানের সম্পর্ক দীর্ঘদিনের। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

বিএনপি নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে, আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমি ইতোমধ্যে বলেছি, আমরা সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছি।”

This item is part of
XS
SM
MD
LG