অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ৩৯৯ জন

বাংলাদেশের রাজধানী ঢাকার শিশু হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে একটি শিশু। বুধবার, ৩১ জুলাই, ২০১৯। (ফাইল ছবি)
বাংলাদেশের রাজধানী ঢাকার শিশু হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে একটি শিশু। বুধবার, ৩১ জুলাই, ২০১৯। (ফাইল ছবি)

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১৮ সেপ্টেম্বর)সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে আরও ৩৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২৮০জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১১৯ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৪৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এক হাজার ৮৯ জন ঢাকার মধ্যে এবং ৩৯৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১ হাজার ১৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় আট হাজার ৮১৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৬২ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৯ হাজার ৬৪৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে সাত হাজার ৭০৫ জন ঢাকার এবং বাকি এক হাজার ৯৪৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

রবিবার একজনের মৃত্যুর মধ্য দিয়ে, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪৫ জনে পৌঁছেছে।

This item is part of
XS
SM
MD
LG