অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের উপকূলে ২০০-র বেশি তিমি আটকে গেছে

হুওন অ্যাকুয়াকালচার প্রদত্ত এই ছবিটিতে অস্ট্রেলিয়ার তাসমানিয়ার ম্যাককোয়ারি হারবারে আটকে পড়া তিমিগুলো দেখা যাচ্ছে। ২১ সেপ্টেম্বর, ২০২২।
হুওন অ্যাকুয়াকালচার প্রদত্ত এই ছবিটিতে অস্ট্রেলিয়ার তাসমানিয়ার ম্যাককোয়ারি হারবারে আটকে পড়া তিমিগুলো দেখা যাচ্ছে। ২১ সেপ্টেম্বর, ২০২২।

অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার বন্যপ্রাণী কর্মকর্তারা শত শত তিমি আটকে পড়া নিয়ে কাজ করছেন।

দ্বীপের পশ্চিম উপকূলে প্রায় ২৩০টি তিমি আটকে পড়েছে। তিমিগুলোর অর্ধেক এখনো বেঁচে আছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার কর্মকর্তারা একথা জানান। দলটি পাইলট তিমিদের বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার উপকূল থেকে তাসমানিয়াকে পৃথককারী দক্ষিণ-পূর্ব জলপথ, দ্বীপের বাস স্ট্রেটে অবস্থিত তাসমানিয়ার কিং দ্বীপে ১৪টি স্পার্ম তিমি আটকে পড়ে থাকার ঠিক দুদিন পরে ম্যাককোয়ারি হারবারে তিমিগুলোকে খুঁজে পাওয়া যায়।

তাসমানিয়াতে প্রচুর পাইলট তিমি আটকে পড়ার ঘটনা বিরল নয়। তবে সামুদ্রিক বিজ্ঞানীরা এই ঘটনার জন্য নির্দিষ্ট কারণ বলতে পারেননি।

২০২০ সালে প্রায় ৫০০টি পাইলট তিমি ওই একই এলাকায় আটকে পড়েছিল। উদ্ধারকারীরা এই দলটির মাত্র ১০০টিকে বাঁচাতে সক্ষম হয়েছিল।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG