অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি

বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করছেন একজন। (ফাইল ছবি)
বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করছেন একজন। (ফাইল ছবি)

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন যে, দেশটিতে এখন ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর এডভ্যান্স রিসোর্স ইন আর্টস অ্যান্ড সোস্যাল সাইন্স অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী পলক বলেন, “২০১০ সালে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা জেলার চর কুকরি- মুকরিতে যখন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন, তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল ৫৬ লাখ। ডিজিটাল সেন্টার উদ্বোধন কালে প্রধানমন্ত্রী তরুণদের পাশাপাশি একজন তরুণীকে উদ্যোক্ত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছিলেন। বর্তমানে ৮ হাজার ৩৬৩ টি ডিজিটাল সেন্টারে ১৬ হাজারের বেশি তরুণ তরুণী উদ্যোক্তা হিসেবে কাজ করছে।”

জুনাইদ আহমেদ পলক বলেন, “ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে। প্রতিমাসে ১ কোটি মানুষ এসব সেন্টার থেকে সেবা গ্রহণ করছে‌। সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ঘরে বসেই দেশ-বিদেশে ব্যবসা করছে।”

মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে, আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী পলক ।

This item is part of
XS
SM
MD
LG