অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের উপযুক্ত জবাব দিন: প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ সেপ্টেম্বর, ২০২২।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ সেপ্টেম্বর, ২০২২।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিদের তার সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে বিদেশ থেকে চালানো অপপ্রচারকে কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহবান জানান। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে অপপ্রচারের তাৎক্ষণিক উপযুক্ত জবাব দিন।”

শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ এতটাই সাফল্য অর্জন করেছে যে, এর নাগরিকরা এখন মর্যাদার সাথে মাথা উঁচু করে সারা বিশ্বে চলাফেরা করতে পারে।”

শেখ হাসিনা উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়ায় যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বেশিরভাগই অপকর্মের জন্য চাকরি থেকে বরখাস্ত হয়েছে বা অপরাধ করার পর দেশ ছেড়ে পালিয়েছে।” তিনি বলেন, “তাদের অপপ্রচারে কান দেবেন না, বরং আমাদের উন্নয়নকে তুলে ধরুন।”

শেখ হাসিনা, বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান, সিনেটর এবং স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের অবহিত করতে এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে, প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানান।

This item is part of
XS
SM
MD
LG