অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধান বিচারপতি সিঙ্গাপুর থাকাকালে দায়িত্বে থাকবেন মো. নূরুজ্জামান

বাংলাদেশের সুপ্রিম কোর্ট। (ছবি- অ্যাডোবি স্টক)
বাংলাদেশের সুপ্রিম কোর্ট। (ছবি- অ্যাডোবি স্টক)

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামান প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন। রবিবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা জজ) মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরে গমন ও অবস্থান করবেন।

এতে আরও বলা হয়েছে, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে, প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

This item is part of
XS
SM
MD
LG