অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালীর জাতীয় নির্বাচনে এক্সিট পোল অনুযায়ী ডান পন্থী জোট জয়ী হয়েছে

ইতালির রোমের একটি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে ভোটাররা৷ ২৫ সেপ্টেম্বর, ২০২২।
ইতালির রোমের একটি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে ভোটাররা৷ ২৫ সেপ্টেম্বর, ২০২২।

ইতালীর জাতীয় নির্বাচনে রবিবার ভোট গ্রহণ শেষ হবার পর এক্সিট পোল অনুযায়ী মেলোনির নেতৃত্বে ডান পন্থী জোট নিরংকুশভাবে জয়ী হতে যাচ্ছে বলে বলা হয়েছে।

ঐ জোট ৪১ থেকে ৪৫ শতাংশ ভোট পেয়ে সংসদের দুই কক্ষ নিয়ন্ত্রণ করবে বলে মনে করা হচ্ছে।

সোমবার নির্বাচনের পুরো ফল পাওয়া যাবে।

স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর নাগাদ ২০১৮ সালে ইতালির শেষ সাধারণ নির্বাচনের একই সময়ের সমান বা সামান্য কম ভোটার উপস্থিতি ছিল।

নির্বাচনের আগে দুই সপ্তাহের মধ্যে জনমত জরিপ প্রকাশ নিষিদ্ধ করা হয়।

মেলোনি রবিবার সকালে টুইট করেছেন, "আজ আপনি একটা ইতিহাস লিখতে সাহায্য করতে পারেন।"

আর লেটা নিজের একটি ছবি টুইট করে লিখেছেন, "আশা করি একটা ভাল ভোট হবে!"

প্রায় ৫ কোটি ১০ লাখ ইতালীয় এবার ভোট দেওয়ার জন্য যোগ্য।

This item is part of
XS
SM
MD
LG