অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পঞ্চগড়ে নৌকাডুবি: আরও সাত মরদেহ উদ্ধার, প্রাণহানির সংখ্যা ৩২-এ পৌঁছেছে

করতোয়া নদীতে ইঞ্জিন চালিত নৌকাডুবি
করতোয়া নদীতে ইঞ্জিন চালিত নৌকাডুবি

বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা উপজেলার আউলিয়ার ঘাট এলাকায়, করতোয়া নদীতে ইঞ্জিন চালিত নৌকাডুবির পর, সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে আরও সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩২ জনে পৌঁছেছে।

মৃতদের একজন কবিতা রানী (৫০)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। রবিবার নদী থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

পঞ্চাগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শেখ মোহাম্মদ মহাবুবুল ইসলাম জানিয়েছেন যে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা, সোমবার সকাল ৬টায় নদী থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বধেশ্বর মন্দিরে (নদীর অপরপাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং অন্যান্য এলাকা থেকে লোকজন ইঞ্জিন চালিত নৌকা করে ঐ ধর্মসভায় যোগ দিতে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে মাঝনদীতে গিয়ে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। সাঁতার জানা যাত্রীরা তীরে উঠে আসতে পারলেও সাঁতার না জানা নারী ও শিশুরা পানিতে ডুবে যায়।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
XS
SM
MD
LG