অ্যাকসেসিবিলিটি লিংক

মহাসড়কে ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি

বাংলাদেশের একটি সংসদীয় পর্যবেক্ষক কমিটি, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আট বিভাগের মহাসড়কে অবৈধ ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি চালানো বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫ তম সভায় এ সুপারিশ করা হয়।

আটটি বিভাগের বিভাগীয় কমিশনার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক-কে সমন্বয় করে মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেছে কমিটি।

বৈঠকে, গাজীপুরকে রাজধানীর সঙ্গে যুক্ত করার চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সর্বশেষ কার্যক্রম ও অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন রওশন আরা মান্নান এমপি। উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,কমিটির সদস্য এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহমেদ তৌফিক, সেলিম উদ্দিন ও শেখ সালাহউদ্দিন।

XS
SM
MD
LG