অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের হামলায় সাত ছাত্রদল কর্মী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে,বাংলাদেশ ছাত্রলীগের হামলায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের অন্তত সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার বিষয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে, নীলক্ষেত পয়েন্টে ‘মুক্তি ও গণতন্ত্র তোড়ণ’ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ওপর হামলা করে।

মঙ্গলবার বিকাল সোয়া ৪টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে, উপাচার্যের সঙ্গে দেখা করার কথা ছিল ছাত্রদল প্রতিনিধিদের। অন্যদিকে, হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে কথা বলতে, একই দিন বিকাল ৩টায়, উপাচার্যের সঙ্গে তার কার্যালয়ে দেখা করার কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ছাত্রদলের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বাধা দিতে, সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা।

XS
SM
MD
LG