অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ কখনোই দেশি-বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি: এডিবিকে অর্থমন্ত্রী মুস্তফা কামাল

ম্যানিলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সদর দপ্তরে বার্ষিক সভায় বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (বামে) এবং এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার। মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২।
ম্যানিলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সদর দপ্তরে বার্ষিক সভায় বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (বামে) এবং এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার। মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২।

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, “জিডিপি অনুপাতে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম ঋণ থাকা দেশের মধ্যে অন্যতম। বাংলাদেশ কখনোই দেশি-বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি।”

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ম্যানিলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সদর দপ্তরে বার্ষিক সভায় যোগদানকালে বাংলাদেশের অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল, এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন।

অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশে এডিবির ক্রমবর্ধমান অর্থায়নের পরিমাণ ২,৭৬০ কোটি ডলার। এর মধ্যে মোট বকেয়া পরিমাণ ১,১৬৯ কোটি টাকা।

মুস্তফা কামাল কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহের জন্য দ্রুত সহায়তা প্রদানের মাধ্যমে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও স্বাস্থ্য সংকট পুনরুদ্ধারে, বাংলাদেশ ও উন্নয়নশীল সদস্য দেশগুলোতে এডিবি-এর সহায়তার জন্য ধন্যবাদ জানান।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল, আগামী পাঁচ বছরে এডিবি থেকে ১২০০ থেকে ১৫০০ কোটি ডলার ঋণ সহায়তা প্রত্যাশা করেছেন।

This item is part of
XS
SM
MD
LG