অ্যাকসেসিবিলিটি লিংক

চার বছর প্রশ্নপত্র ফাঁস হয়নি, দিনাজপুরের ঘটনা দুঃখজনক: শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “এবছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি। প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার কারণে, গত চার বছরে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে, দিনাজপুর-এ যা ঘটেছে, তা দুঃখজনক।”

শনিবার (১ অক্টোবর) দুপুরে, চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “এবার দিনাজপুর বোর্ডে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। একটি পরীক্ষা কেন্দ্রের সচিব অনেকগুলো প্রশ্নপত্রের প্যাকেট একসঙ্গে করে নিয়ে গেছেন। এটি কি কারণে হয়েছে সে বিষয়ে তদন্ত হচ্ছে। সেই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে, সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে, সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে।

সমাবেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রয়েছে। আমরা একে অপরের কাজে সহযোগিতা করবো। যারা ধর্ম পালনে বাধা সৃষ্টি করে, তারা কোনো ধর্মের মানুষ নয়। তাদের কাছ থেকে সতর্ক থাকবেন।”

তিনি বলেন, “দুর্গা পূজার সকল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশেউদযাপিত হবে। এজন্য সকল প্রকার সহযোগিতা করা হবে।”

XS
SM
MD
LG