অ্যাকসেসিবিলিটি লিংক

ডিম ও মাংসের দাম কমতে দরকার সরকারের নীতিগত সহায়তা: এফবিসিসিআই

ডিম ও মাংসের দাম কমতে দরকার সরকারের নীতিগত সহায়তা: এফবিসিসিআই
ডিম ও মাংসের দাম কমতে দরকার সরকারের নীতিগত সহায়তা: এফবিসিসিআই

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নেতারা বলছেন, সরকার নীতিগতভাবে সহায়তা দিলে, কম দামে ডিম ও মাংস সরবরাহ করা যাবে। শনিবার (১ অক্টোবর) ঢাকায় ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের প্রাণিসম্পদ, পোলট্রি ও ফিশারিজ সংক্রান্ত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ কথা বলা হয়।

উদ্যোক্তারা কৃষি খাতের মতো গবাদি পশু, হাঁস-মুরগি এবং মাছ চাষীদের জন্য নীতিগত সহায়তা দাবি করেছেন বালেও জানিয়েছেন ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের নেতারাভ

তারা বলেন, “মুরগি, গবাদি পশুর খামার, মাছ ও চিংড়ির খামারগুলোকে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল দিতে হয়। ফলে উৎপাদন ও পরিচালন খরচ বেড়ে যায়। কৃষি খাতের সমান নীতি সহায়তা পেলে, সাশ্রয়ী মূল্যে প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব হবে।”

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, “সরকারের উচিৎ গবাদি পশুর খামারে বিশেষ হারে পরিষেবা প্রদান করা।”

জসিম উদ্দিন আরও বলেন, “২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হতে বাংলাদেশকে ৩০ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে। শুধুমাত্র আরএমজি থেকে এটা অর্জন করা কঠিন হতে পারে। তাই রপ্তানি পণ্যে মাছ ও চিংড়ির পাশাপাশি মাংসকে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে, সরকার নীতিগত সহায়তা বাড়াতে পারে।”

সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ডিমের বাজারে অস্থিতিশীলতা দেখা দিয়েছে বলে উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি। তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের ভাবমূর্তি রক্ষায় ‘অসাধু ব্যবসায়ীদের’ চিহ্নিত করার আহ্বান জানান।

XS
SM
MD
LG