অ্যাকসেসিবিলিটি লিংক

জাপান থেকে মেট্রোরেল প্রকল্পের আরও সরঞ্জাম মোংলা বন্দরে পৌঁছেছে

জাপান থেকে মেট্রোরেল প্রকল্পের আরও সরঞ্জাম মোংলা বন্দরে পৌঁছেছে।
জাপান থেকে মেট্রোরেল প্রকল্পের আরও সরঞ্জাম মোংলা বন্দরে পৌঁছেছে।

বাংলাদেশের প্রথম মেট্রো রেল সার্ভিসের জন্য, আটটি কোচ ও চারটি লোকোমোটিভের আরেকটি চালান জাপান থেকে মোংলা বন্দরে এসেছে। শনিবার (১ অক্টোবর) বিকালে চালানটি বন্দরে পৌঁছায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা জানান, জাহাজ “এমভি ভেনাস ট্রায়াম্ফ’, আটটি কোচ, চারটি লোকোমোটিভ এবং ৪৪০ মেট্রিক টন ওজনের অন্যান্য যন্ত্রপাতি নিয়ে শনিবার বিকালে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে।” তিনি বলেন, “এটি জাপান থেকে মেট্রোরেলের ১২তম চালান।”

ভেনাস ট্রায়াম্ফ-এর স্থানীয় এজেন্ট ‘প্রাচীন স্টিম শিপ কোম্পানি’-এর ব্যবস্থাপক মো ওয়াহিদুজ্জামান বলেন, “রবিবার (২ অক্টোবর) সকাল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পণ্য খালাসের কাজ শুরু করেছে।খালাসের পর এই পন্য যাবে উত্তরা দিয়াবাড়ি ডিপোতে।”

এর আগে ২২ আগস্ট জাপান থেকে ‘হোসেই ক্রাউন’ নামের আরেকটি জাহাজ আটটি কোচ, চারটি লোকোমোটিভ এবং ৩৪টি প্যাকেজ মেশিনারি নিয়ে মোংলা বন্দরে আসে।

এখন পর্যন্ত এই প্রকল্পের জন্য ১১৬টি কোচ ও লোকোমোটিভ আমদানি করা হয়েছে । ছয় লাখ ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে, বাংলাদেশের প্রথম মেট্রো রেল ব্যবস্থা-ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন নির্মিত হচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG