অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষুধা, স্বাস্থ্য মোকাবেলায় বন্যা-বিধ্বস্ত পাকিস্তানের জন্য আবেদন করেছে জাতিসংঘ

পাকিস্তানের সেহওয়ানে সাম্প্রতিক বন্যায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে একটি মেয়েকে জল বহন করতে দেখা যাচ্ছে৷ ৩০শে সেপ্টেম্বর, ২০২২।
পাকিস্তানের সেহওয়ানে সাম্প্রতিক বন্যায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে একটি মেয়েকে জল বহন করতে দেখা যাচ্ছে৷ ৩০শে সেপ্টেম্বর, ২০২২।

জাতিসংঘ পাকিস্তানকে সাহায্য করার জন্য মঙ্গলবার জীবন রক্ষার আবেদনে অর্থের পরিমাণ নাটকীয়ভাবে বাড়িয়ে তুলেছে। পাকিস্তানে জুন মাস থেকে যখন-তখন বৃষ্টিপাত, নদীর পানি বৃদ্ধি এবং শহরে আকস্মিক বন্যার সংমিশ্রণ বিশ্ব জলবায়ু পরিবর্তনে উদ্ভূত বিপর্যয় শুরু করেছে।

জেনেভা থেকে পাকিস্তান সরকারের সাথে যৌথভাবে করা আন্তর্জাতিক তহবিল আবেদনে, ৮১ কোটি ৬ লক্ষ ডলার চাওয়া হচ্ছে। দুর্যোগের ব্যাপকতা এবং ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আগস্টে জারি করা ১৬ কোটি ডলারের ফ্ল্যাশ আপিলের চেয়ে যা পাঁচ গুণ বেশি।

পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, বন্যায় প্রায় ২২ কোটি মানুষের দেশটির বিশাল এলাকা প্লাবিত হয়েছে। এই বিপর্যয়ে প্রায় ১৭০০ জন জীবন হারিয়েছে। তাদের এক-তৃতীয়াংশ শিশু, এবং প্রায় ৮০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশব্যাপী ৮৪টি জেলায় আক্রান্ত ৩ কোটি ৩ লক্ষ মানুষের মধ্যে ৭০ ভাগ নারী ও শিশু, আনুমানিক ৩৪ লক্ষ শিশুর সহায়তার প্রয়োজন।

This item is part of
XS
SM
MD
LG